পায়রা বন্দর কর্তৃপক্ষের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ১১টি ক্যাটাগরির ১৮টি পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ০৩ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থী এবং পাইলট পদের আবেদনকারীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পদের নাম: পাইলট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), সহকারী পরিচালক (সমন্বয়), কার্পেন্টার, ইনল্যান্ড মাস্টার (১ম শ্রেণি), লস্কর এবং গ্রীজার।
পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ থেকে ২৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদভেদে পরীক্ষার সময় সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার স্থান: পায়রা বন্দর কর্তৃপক্ষ ঢাকা অফিস: আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনা: প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। এছাড়া অনলাইন আবেদনের প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ