বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) – ১৪৬০টি (কম/বেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই গণিতে (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) দক্ষ হতে হবে এবং বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বয়সসীমা: ২১/০৭/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর হতে অনূর্ধ্ব ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১৪,৭০০/- টাকা (পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী) এবং অন্যান্য ভাতাদি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য মোট ২২৩/- টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু ০৭ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা থেকে
আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য: প্রার্থীদের শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও কেন্দ্র পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: