ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষর (ব্যবহারিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরীয়ান - ০১টি

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৬, বেলা ০৩:০০ টা

পরীক্ষার স্থান: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ২৭৭/৫/এ, শহিদ জননী জাহানারা ইমাম সরণি, নীলক্ষেত, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র, রঙিন অ্যাপ্লিক্যান্ট কপি (Applicant's Copy), জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ একসেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন