বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবালয়ের অধীন নন-ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও সুপারিশকৃত সংখ্যা:
১. হিসাবরক্ষণ কর্মকর্তা (পররাষ্ট্র মন্ত্রণালয়) - ০১ জন
২. সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার (জাতীয় সংসদ সচিবালয়) - ০১ জন
৩. ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (জাতীয় সংসদ সচিবালয়) - ০২ জন

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
কমিশন প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করেছে। চূড়ান্ত নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। যদি পরবর্তীতে কোনো তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) -এর ৩ টি মন্ত্রণালয় ও বিভাগের চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন