ঝালকাঠি জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন ২০ তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের সংখ্যা: ৩টি ক্যাটাগরিতে মোট ১৮টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই, ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় ২১ জুলাই, ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID) সাথে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত আসনে গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য সংরক্ষিত রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৮ পদে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন