বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দুটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
পদের নাম ও ফলাফল সংক্রান্ত তথ্য:
১. স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।
২. স্বাস্থ্য অধিদপ্তরের জেলা কীটতত্ত্ববিদ পদে মোট ৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত এই প্রার্থীদের পরবর্তী সময়ে সকল সনদ, ডকুমেন্টস ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুলত্রুটি, জালিয়াতি বা অসত্য তথ্য পাওয়া যায়, তবে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ