স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জেলা পরিষদসমূহের জন্য একটি নিয়োগপত্র জারি করা হয়েছে। এই নিয়োগপত্রের মাধ্যমে সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে একজন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, চাকরির আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়াও সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপটেস্টের রিপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করা বাধ্যতামূলক।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ যোগদানের তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। সকল শর্তাবলি স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ (সংশোধন ২০২৪) অনুযায়ী নিয়ন্ত্রিত হবে এবং যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ