কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ আদেশ জারি করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশ এবং পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: ল্যাব এ্যাসিসট্যান্ট (পদার্থ ও রসায়ন)

যোগদানের শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২৬ খ্রি.

যোগদানের স্থান: প্রার্থীর নামের পাশে উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর সরাসরি যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানকালে প্রয়োজনীয় কাগজপত্র:
১. চাকরির আবেদনপত্রের রঙিন কপি ও প্রবেশপত্র।
২. নিয়োগপত্র ও যোগদানপত্র।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নাগরিকত্ব সনদ।
৪. ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৫. স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র।

বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া যোগদানের পর থেকে ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ প্রদান

কারিগরি শিক্ষা অধিদপ্তরের চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ প্রদান

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন