মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা (১০ম গ্রেড) পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৬৪ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা:
কাগজপত্র জমা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (BPSC Form-5A) এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সকল শিক্ষাগত ও অন্যান্য সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
জমার সময়সীমা: ০৬ জুলাই ২০২৬ থেকে ২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতি কর্মদিবসে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:৩০ টা)।
জমার স্থান: পরিচালক (ইউনিট-৮), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
জমার মাধ্যম: সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ