সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অফিসের ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (২০টি পদ)
পরীক্ষার তারিখ: লিখিত পরীক্ষা ২৬/০৬/২০২৬ এবং মৌখিক পরীক্ষা ২৭/০৬/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জন প্রার্থীর মধ্য থেকে মৌখিক পরীক্ষার ভিত্তিতে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পরবর্তী করণীয়:
নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হওয়ার সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ কার্যকর করা হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানায় যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যদি কোনো প্রার্থীর দাখিলকৃত তথ্যে ভুল বা অসত্য কিছু পাওয়া যায়, তবে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ