প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের জন্য নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স), মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রোগ্রামার।
উপস্থিতির তারিখ ও সময়: ০৭ জুলাই ২০২৬, সকাল ১০.০০ ঘটিকা।
উপস্থিতির স্থান: পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. মৌখিক পরীক্ষার প্রবেশপত্র।
২. সদ্য তোলা ০৬ (ছয়) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের ০৩ (তিন) সেট সত্যায়িত ফটোকপি।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ