কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল-৫, চট্টগ্রাম-এ জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নাম: অফিস সহায়ক

মৌখিক পরীক্ষার তারিখ: ২৭ জুন ২০২৬

মৌখিক পরীক্ষার সময়: সকাল ০৯.০০টা

পরীক্ষার স্থান: কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল-৫, চট্টগ্রাম (ঠিকানা: বনানী কমপ্লেক্স, লিফট-৭, ৯৪২/এ, শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম)।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সত্যায়িত ফটোকপি, আবেদন ফরম (০২ সেট), নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র (NID) এবং কোটা দাবীর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে।

উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর কমিশনার কার্যালয় কর অঞ্চল-৫ চট্টগ্রামের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন