বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) তাদের ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত প্রার্থীদের ফলাফল প্রকাশ করেছে।

৯ম গ্রেডভুক্ত পদসমূহ:

  • সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
  • সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
  • সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)

১০ম গ্রেডভুক্ত পদসমূহ:

  • উপ-সহকারী প্রকৌশলী (প্রকৌশল)
  • উপ-সহকারী প্রকৌশলী (সাধারণ)

মনোনীত প্রার্থীদের তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্রে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে।

প্রার্থীদের আগামী ০১-০৭-২০২৬ তারিখে অফিস চলাকালে লিখিত যোগদানপত্র দাখিলের মাধ্যমে চাকরিতে যোগদান করতে হবে। এক্ষেত্রে সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত সনদপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি ও মূলকপি সাথে আনতে হবে।

যদি কোনো প্রার্থী ডাকযোগে নিয়োগপত্র না পান, তবে তাকে আগামী ৩০-০৬-২০২৬ তারিখ বিকাল ০৪.০০ টার মধ্যে বাপেক্স এর “নিয়োগ ও পদোন্নতি” শাখা, প্রশাসন বিভাগ, লেভেল-৫ , বাপেক্স ভবন, ৪, কাওরান বাজার, ঢাকা-১২১৫ এ যোগাযোগ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ এর নিয়োগ ফলাফল প্রকাশ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ এর নিয়োগ ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন