বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সার্টিফিকেট পেশকার (গ্রেড-১৬)
২. ট্রেসার (গ্রেড-১৬)
মোট শূন্য পদ: ০৩টি

ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ২৪ জুন ২০২৬ খ্রি. তারিখ, সকাল ১০:০০ টা থেকে।

পরীক্ষার স্থান: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইন আবেদনপত্রের ০১ (এক) কপি রঙিন প্রিন্ট এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। এক্ষেত্রে নতুন কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিভাগীয় নির্বাচনি বোর্ড রাজশাহীর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন