পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে অপেক্ষমান প্যানেল হতে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে ইতিপূর্বে নিয়োগপত্র জারি করা হয়েছে।

পদের নামসমূহ:
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) এবং অন্যান্য পদ।

গুরুত্বপূর্ণ তথ্য:
১. নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে।
২. যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র না পান, তবে আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয় (সিলেট) থেকে সশরীরে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
৩. চাকরিতে যোগদানের তারিখ: ০১ জুলাই ২০২৬, বুধবার পূর্বাহ্নে।
৪. যোগদানের স্থান: মহাব্যবস্থাপক (প্রশাসন), জালালাবাদ গ্যাস ভবন (৫ম তলা), মেন্দিবাগ, সিলেট।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য যে, যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর বিভিন্ন পদে চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর বিভিন্ন পদে চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন