চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন চাঁদপুর জেলার বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নামসমূহ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং বেঞ্চ সহকারী।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২৪ জুন ২০২৬, বুধবার সকাল ৯:০০ ঘটিকা।
মৌখিক পরীক্ষার স্থান: কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, আবেদনপত্রের কপি, প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি এবং দুই সেট ফটোকপি সাথে আনতে হবে। এছাড়া কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ