ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৭টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, সিলেবাস এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিসার (ক্যাশ) - ৮৫২টি পদ

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০টা হতে ১১:০০টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ তারিখ হতে পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার মান বণ্টন: ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) এবং ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৮৫২ পদে সমন্বিত ০৭ ব্যাংকের MCQ পরীক্ষার সময়সূচি ও সিলেবাস প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন