শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পদের নামসমূহ:
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
মোট নির্বাচিত প্রার্থী সংখ্যা: ০৫ (পাঁচ) জন।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.npo.gov.bd) প্রকাশ করা হবে। ফলাফল সংক্রান্ত কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ