পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী-এর নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী (নওদাপাড়া)।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২১/০৬/২০২৬ হতে ২৫/০৬/২০২৬ খ্রি: পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী (সকাল ০৯:০০ এবং দুপুর ০২:০০ ঘটিকা) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার সময় প্রার্থীদের প্রবেশপত্র (২ কপি), অ্যাপ্লিকেন্ট কপি (২ কপি), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র (NID), চারিত্রিক সনদ এবং স্থায়ী ঠিকানার স্বপক্ষে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদের মূল কপি সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ