গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর (DSS) সম্প্রতি একটি বিশাল "সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি" প্রকাশ করেছে । বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন । নিচে পদের নাম, পদের ধরন, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাসহ নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পদের সংখ্যা ও বিবরণ:
১। পদের নামঃ প্রধান সহকারী (স্থায়ী রাজস্ব) - ১৮ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। ২. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
২। পদের নামঃ কম্পিউটার অপারেটর (অস্থায়ী রাজস্ব) - ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।
৩। পদের নামঃ সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) - ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
৪। পদের নামঃ সহকারী শিক্ষক (স্থায়ী রাজস্ব) - ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রী।
৫। পদের নামঃ ইন্সট্রাক্টর (স্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা।
৬। পদের নামঃ ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স (স্থায়ী রাজস্ব) - ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্ট্রিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার এন্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে ১ (এক) বৎসর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৭। পদের নামঃ স্টেরিও টাইপিং মেশিন অপারেটর (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) ব্রেইল পদ্ধতিতে ইংরেজী ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৮। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) - ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; (ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
৯। পদের নামঃ ফিল্ড সুপারভাইজার (স্থায়ী রাজস্ব) - ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী: এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
১০। পদের নামঃ গ্র্যাজুয়েট টিচার (স্থায়ী রাজস্ব) - ১৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। তবে শর্ত থাকে যে, ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রীধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১১। পদের নামঃ প্রজেকশনিস্ট (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন এন্ড ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১২। পদের নামঃ ট্রেড ইন্সট্রাক্টর (অস্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ: তবে শর্ত থাকে যে, ১ (এক) বৎসর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১৩। পদের নামঃ কেয়ারটেকার (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১৪। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব) - ৭৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দঃ (ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
১৫। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী রাজস্ব) - ৭৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। (ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
১৬। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী রাজস্ব) - ৩৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।
১৭। পদের নামঃ হিসাব সহকারী (স্থায়ী রাজস্ব) - ০৮ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৮। পদের নামঃ হিসাব সহকারী (অস্থায়ী রাজস্ব) - ১১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের' পরীক্ষায় উত্তীর্ণ।
১৯। পদের নামঃ স্টোরকিপার (অস্থায়ী রাজস্ব) - ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২০। পদের নামঃ টেলিফোন অপারেটর (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিং-এর কাজের অভিজ্ঞতা।
২১। পদের নামঃ বেঞ্চ সহকারী (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২২। পদের নামঃ নার্স (অস্থায়ী রাজস্ব) - ০৮ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ।
২৩। পদের নামঃ কম্পাউন্ডার (স্থায়ী রাজস্ব) - ৪৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশীপ বা মেডিকেল এ্যাসিসটেন্ট বিষয়ে সার্টিফিকেট।
২৪। পদের নামঃ গাড়ীচালক (অস্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
২৫। পদের নামঃ সহকারী প্রজেকশনিস্ট (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং-এ সনদ: এবং (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
২৬। পদের নামঃ ডার্করুম টেকনিশিয়ান (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ।
২৭। পদের নামঃ ওয়াসার ম্যান (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) আইরনিং এন্ড লন্ড্রি ওয়ার্কে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
২৮। পদের নামঃ ডে-কেয়ার এসিস্টেন্ট (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
২৯। পদের নামঃ কটেজ মাদার (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩০। পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন) (স্থায়ী রাজস্ব) - ৩১২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩১। পদের নামঃ সমাজকর্মী (পৌর) (স্থায়ী রাজস্ব) - ১২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩২। পদের নামঃ বড় ভাইয়া (অস্থায়ী রাজস্ব) - ২৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৩। পদের নামঃ খালাম্মা (অস্থায়ী রাজস্ব) - ৩৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৪। পদের নামঃ শিক্ষক (অস্থায়ী রাজস্ব) - ০৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩৫। পদের নামঃ ট্রেড ইন্সট্রাক্টর (অস্থায়ী রাজস্ব) - ১৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েন্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, ট্রেইনিং ইন পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৬। পদের নামঃ ধর্মীয় শিক্ষক (অস্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে আলীম পাশ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৩৭। পদের নামঃ কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৮। পদের নামঃ কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৯। পদের নামঃ ফটোকপি অপারেটর (স্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা।
৪০। পদের নামঃ কারিগরি প্রশিক্ষক (উপজেলা) (স্থায়ী রাজস্ব) - ১৫৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ তবে শর্ত থাকে যে, কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৪১। পদের নামঃ হেলপার (স্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪২। পদের নামঃ ফিডার এ্যাটেনডেন্ট (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৩। পদের নামঃ আয়া (অস্থায়ী রাজস্ব) - ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৪। পদের নামঃ এ্যাটেনডেন্ট (স্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৫। পদের নামঃ দারোয়ান (স্থায়ী রাজস্ব) - ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী।
৪৬। পদের নামঃ নিরাপত্তা প্রহরী (স্থায়ী রাজস্ব) - ১৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত থাকে যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৪৭। পদের নামঃ বাবুর্চি (স্থায়ী রাজস্ব) - ২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশঃ এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৪৮। পদের নামঃ সহকারী বাবুর্চি (স্থায়ী রাজস্ব) - ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৪৯। পদের নামঃ মালি (স্থায়ী রাজস্ব) - ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং খ) মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৫০। পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী (অস্থায়ী রাজস্ব) - ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ অন্যূন অষ্টম শ্রেণী পাশ; তবে শর্ত থাকে যে, সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৫১। পদের নামঃ অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) - ৪৭৮ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫২। পদের নামঃ বার্তাবাহক (স্থায়ী রাজস্ব) - ২১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স সংক্রান্ত তথ্য: ১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর এবং নির্দিষ্ট কিছু পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
User ID প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
DSSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। (উদাহরণ: DSS ABCDEF & send to 16222) ফিরতি মেসেজে প্রার্থীর নাম, ফি এর পরিমাণ এবং একটি PIN নম্বর দেওয়া হবে। DSS Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। (উদাহরণ: DSS Yes 12345678 & send to 16222) পেমেন্ট সফল হলে একটি ফিরতি SMS-এর মাধ্যমে User ID এবং Password জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ