স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) (National Telecommunication Monitoring Centre (NTMC) Job Circular 2026) এর রাজস্বখাতভুক্ত একাধিক শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগকৃত পদের নামসমূহ:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১
২. স্টোর কিপার-০১
৩. অফিস সহায়ক-০১
আবেদনের যোগ্যতা ও বয়স:
প্রার্থীর বয়স ০৭ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। পদের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট http://ntmc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:
আবেদন শুরুর তারিখ: ০৭ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬, বিকাল ০৪:০০ টা।
পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ