সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ও এর আওতাধীন সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তরসমূহের রাজস্বখাতভূক্ত বিভিন্ন শূন্য পদের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

যে সকল পদের ফলাফল প্রকাশ করা হয়েছে: উচ্চমান সহকারী, সীটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার ড্রাফটসম্যান, এমই ওভারশিয়ার এবং চেইনম্যান। এই পদগুলোতে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ব্রিফিং/নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান আগামী ২৪ জুন ২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

নির্বাচিত প্রার্থীগণকে উক্ত ব্রিফিং সেশনে সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রবেশপত্র, অনলাইনের আবেদনপত্র ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্রের মূল কপি ও ০১ সেট সত্যায়িত কপিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন