ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য নির্বাচিত করা হয়েছে এবং তাদের জন্য বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার স্থান: কক্ষ নং-৮১২, লেভেল-৭, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-১২০৮।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২০ জুন ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ০৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন শিফটে (সকাল ১০টা এবং দুপুর ২টা) এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনের মূল কপি ও রঙিন প্রবেশপত্র।
২. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৪. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. বিদ্যমান কোটার সমর্থনে প্রয়োজনীয় মূল সনদপত্র।
৬. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি বা অগ্রায়নপত্র।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ