ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা উইং এর সম্মেলন কক্ষ (লেভেল-১০), বিদ্যুৎ ভবন, ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এ নিম্নলিখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে:

  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২০ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
  • উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১৩ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
  • উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ৫ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ৩৯ জন, ২০/০৬/২০২৬ (শনিবার)
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২০ জন, ২১/০৬/২০২৬ (রবিবার)
  • সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২০ জন, ২৬/০৬/২০২৬ (শুক্রবার)
  • সহকারী প্রকৌশলী (সিভিল): ১৬ জন, ২৬/০৬/২০২৬ (শুক্রবার)
  • সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ৩০ জন, ২৭/০৬/২০২৬ (শনিবার) দুপুর ২:৩০ টা
  • সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২১ জন, ২৮/০৬/২০২৬ (রবিবার) দুপুর ২:৩০ টা
  • সহকারী প্রকৌশলী (সিএসই): ৬ জন, ২৯/০৬/২০২৬ (সোমবার) দুপুর ২:৩০ টা
  • সহকারী প্রকৌশলী (সিএসই): ৯ জন, ৩০/০৬/২০২৬ (মঙ্গলবার) দুপুর ২:৩০ টা

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ওজোপাডিকো'র ওয়েবসাইট (www.wzpdcl.gov.bd) হতে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট সাথে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:

  • এক সেট আবেদনপত্র (Application Copy) এবং লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (রঙিন)।
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) মূল সনদপত্র ও এক সেট ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ এক সেট ফটোকপি।
  • সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান হতে অনাপত্তি পত্র (NOC) মৌখিক পরীক্ষা গ্রহণের পূর্বে আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়সূচী

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়সূচী

চাকরির আবেদন করতে SMS করুন