কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর ‘জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা)’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশনাবলী প্রকাশিত হয়েছে।
পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা)
পরীক্ষার তারিখ: ১৭ জুন ২০২৬ এবং ১৮ জুন ২০২৬
পরীক্ষার সময়: প্রতিদিন বিকাল ০৪:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: কর্পোরেট অফিস, সিপিজিসিবিএল, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
১. সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ০১ সেট ফটোকপি।
৩. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং নাগরিকত্ব সনদের মূলকপি ও ফটোকপি।
৪. কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৪৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ