বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৭, ১৮ এবং ২১ জুন ২০২৬ তারিখে দুপুর ২:৩০ মিনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, ২৫ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র, এনআইডি এবং সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ২ কপি রঙিন ছবি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্রের ১ সেট অনুলিপি পরীক্ষা শুরুর আগে জমা দিতে হবে।

অন্যান্য তথ্য: উল্লিখিত কাগজপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন