বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy Job Circular 2026) সম্প্রতি ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে মোট ৩০টি ক্যাটাগরির পদে ২১৪ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের নাম, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো তুলে ধরা হলো।
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) |
| চাকরির ধরন | সরকারি চাকরি (প্রতিরক্ষা মন্ত্রণালয়) |
| পদের ক্যাটাগরি | ৩০টি |
| মোট শূন্যপদ | ২১৪টি |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি / এসএসসি / এইচএসসি / স্নাতক বা সমমান |
| বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর (কোটার ক্ষেত্রে ৩২ বছর) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (Teletalk) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.navy.mil.bd |
১. কম্পিউটার অপারেটর - ১টি
২. জুনিয়র সায়েন্টিফিক এ্যাসিসট্যান্ট - ৩টি
৩. উচ্চমান সহকারী - ৯টি
৪. স্টোর হাউজম্যান - ৬টি
৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ৭টি
৬. ল্যাবরেটরী এ্যাসিসট্যান্ট - ১টি
৭. সহকারী এক্সামিনার - ৫টি
৮. লাইব্রেরী এ্যাসিসট্যান্ট - ৪টি
৯. নার্স - ৪টি
১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ৩৩টি
১১. স্টোরম্যান - ২৭টি
১২. জুনিয়র টাইম কিপার - ১টি
১৩. টেলিফোন অপারেটর - ১টি
১৪. প্রুফ রিডার - ১টি
১৫. ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট - ১টি
১৬. ট্রেসার - ৪টি
১৭. আয়া - ১টি
১৮. এমটি ক্লিনার - ৪টি
১৯. ফায়ারম্যান - ৫টি
২০. অফিস সহায়ক - ২৫টি
২১. লস্কর - ২টি
২২. বাবুর্চি - ৬টি
২৩. ওয়ার্ডবয় - ৩টি
২৪. ফিল্ড হেলথ ওয়ার্কার - ১টি
২৫. গার্ডেনার - ১১টি
২৬. অদক্ষ শ্রমিক - ৩৮টি
২৭. খাকরব - ৬টি
২৮. নিরাপত্তা প্রহরী - ২টি
২৯. কবলার - ১টি
৩০. ওয়াসারম্যান - ১টি
সর্বমোট - ২১৪টি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. প্রথমে টেলিটকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট http://bndcp.teletalk.com.bd এ প্রবেশ করুন। ২. ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র (Application Form) নির্ভুলভাবে পূরণ করুন। ৩. আবেদন সাবমিট করার পর একটি User ID পাবেন। ৪. উক্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস (SMS) করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ