বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তিভিত্তিক জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম: মেডিক্যাল রিটেইনার (চুক্তিভিত্তিক)
চুক্তি সম্পাদনের তারিখ: ২১ জুন ২০২৬ (অফিস চলাকালীন)
স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, ঢাকা।
প্রয়োজনীয় নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীকে চুক্তি সম্পাদনের জন্য ৩০০/- টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প সঙ্গে আনতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলীসহ নিয়োগপত্র প্রার্থীর ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণ করা হবে। নির্ধারিত তারিখের মধ্যে উপস্থিত হয়ে চুক্তি সম্পাদন করতে ব্যর্থ হলে নির্বাচন বাতিল বলে গণ্য হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ