বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা-এর অধীনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে।

পদের নাম: পোস্টাল অপারেটর

মৌখিক পরীক্ষার তারিখ: ১৫, ১৬, ১৭ এবং ১৮ জুন ২০২৬

পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ৯.০০ টা এবং দুপুর ১.৩০ টা (ব্যাচ অনুযায়ী)

পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্ব সনদ সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC) দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা-এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা-এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

Live Support