বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এ বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান প্যানেল হতে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ০৫ জন
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ): ০১ জন
  • সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০৪ জন
  • সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ০১ জন
  • সহকারী মেডিক্যাল কর্মকর্তা: ০১ জন
  • সহকারী সমন্বয় কর্মকর্তা: ০২ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০২ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ০২ জন

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়: ১৬ জুন ২০২৬ তারিখ, মঙ্গলবার (অফিস চলাকালীন সময়ে)।

স্থান: মেডিকেল শাখা, জেজিটিডিএসএল প্রধান কার্যালয়, গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট-৩১০০।

প্রয়োজনীয় তথ্য: প্রার্থীদের নির্ধারিত ১০টি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে রিপোর্টসহ সহকারী মেডিকেল অফিসারের নিকট উপস্থিত হতে হবে। উল্লেখ্য যে, ডোপ টেস্ট (Urine for Dope test) রিপোর্টটি অবশ্যই সরকারি হাসপাতাল বা সরকারি ল্যাবরেটরি হতে সংগ্রহ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

Live Support