ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় (dcmymensingh job circular 2026) ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম ও সংখ্যা:
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে
১। অফিস সহায়ক-১৯
২। নিরাপত্তা প্রহরী-২৫
৩। পরিচ্ছন্নতাকর্মী-১৬
সার্কিট হাউজ ময়মনসিংহ
১। বাবুর্চি-০১
২। সহকারী বাবুর্চি-০১
৩। বেয়ারার-০২
৪। নিরাপত্তা প্রহরী-০৩
৫। মালি-০১
৬। পরিচ্ছন্নতাকর্মী-০১
বয়স সংক্রান্ত তথ্য:
১১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcmymensingh.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৩ জুন ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ