ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা (৪র্থ পর্যায়) হতে সাময়িকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগদান করার জন্য অনুরোধ করা হলো।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
যোগদানের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্রের কপি এবং ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট অবশ্যই দাখিল করতে হবে।
যোগদানের প্রক্রিয়া: নির্বাচিত প্রার্থীকে আগামী ২৮ জুন ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন ও অর্থ), টিসিবি, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ