বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ভিন্ন ভিন্ন তারিখে ও কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
১. উপ-সহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, সহকারী লাইব্রেরীয়ান, অফিস সহায়ক এবং জুনিয়র মাঠ সহকারী পদের পরীক্ষা ১৩ জুন, ২০২৪ তারিখে দুপুর ০১:০০ টা থেকে অনুষ্ঠিত হবে।
২. উচ্চমান সহকারী, স্টোর কিপার, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অডিটরসহ অন্যান্য পদের পরীক্ষা ২০ জুন, ২০২৪ তারিখে সকাল ১০:০০ টা থেকে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স এবং ইডেন মহিলা কলেজ, ঢাকা।
পদের নামসমূহ: উপ-সহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, সহকারী লাইব্রেরীয়ান, অফিস সহায়ক, জুনিয়র মাঠ সহকারী, উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, স্টোর কিপার, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অডিটর।
প্রবেশপত্র ও অন্যান্য নির্দেশনা: টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট তারিখ, স্থান ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ