পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB)-এ নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল এবং যোগদানের নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময় ও স্থানে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব
যোগদানের তারিখ ও সময়: ২২/০৬/২০২৫ তারিখ, সকাল ৯:০০ ঘটিকা।
যোগদানের স্থান: মহাব্যবস্থাপক (পিএন্ডএ), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, গ্রিড ভবন, এভিনিউ-০৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. লিখিত পরীক্ষার এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের (NID) অনুলিপি।
২. নিয়োগপত্রের মূল কপি ও স্বাক্ষরকৃত অনুলিপি।
৩. স্বাস্থ্য পরীক্ষার সকল মূল রিপোর্ট (রক্ত, এক্স-রে, ইসিজি, ইউরিন ও ডোপ টেস্ট রিপোর্টসহ)।
৪. বর্তমানে চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।
৫. পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম, চারিত্রিক সনদ এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদসমূহ।
নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ