ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী’র বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। গত ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস), রানার ও নিরাপত্তা প্রহরী।

মৌখিক পরীক্ষার তারিখ: ০৯ জুন, ১০ জুন এবং ১৩ জুন ২০২৬ খ্রি: (পদভেদে ভিন্ন ভিন্ন তারিখ)।

পরীক্ষার সময়: সকাল ০৯:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী।

প্রয়োজনীয় তথ্য: প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত প্রয়োজনীয় মূল কাগজপত্র এবং সেগুলোর সত্যায়িত সেটসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সুনির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদেরই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ