ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) তাদের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন) - ০২টি পদ।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:
তারিখ: ২৪ মে ২০২৬ (রবিবার)
সময়: দুপুর ২:৩০ মিনিট (রিপোর্টিং সময় দুপুর ১:৩০ মিনিট)
স্থান: ইজিজিবি পিএলসি-এর কর্পোরেট অফিস, ইউনিক হাইটস, ঢাকা।

পরীক্ষার বিষয়: ব্যবহারিক পরীক্ষায় এমএস ওয়ার্ড (MS Word), এমএস এক্সেল (MS Excel), এমএস পাওয়ার পয়েন্ট (MS Power Point) এবং টাইপিং সংক্রান্ত দক্ষতা মূল্যায়ন করা হবে। পরীক্ষার সময় ৩০ মিনিট।

মৌখিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই দিনই একই স্থানে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় নির্দেশনা: প্রার্থীদের বিজ্ঞপ্তিতে চাহিত সকল প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ