বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির ‘সহকারী স্টোর কিপার’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ২১৮ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষা আগামী ০৩-০৬-২০২৬, ০৪-০৬-২০২৬ এবং ০৬-০৬-২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে (সকাল ০৯:৩০ ঘটিকা এবং বেলা ০২:৩০ ঘটিকা) এই পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার স্থান:
সদস্য সমিতি ব্যবস্থাপনা-এর অফিস কক্ষ, সদর দপ্তর ভবন (৩য় তলা, লিফট এর-২), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১১২৯।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. অনলাইন আবেদনের ২ কপি Applicant’s Copy মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৪. সকল কাগজপত্রের ০২ সেট সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
৫. কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার মূল সনদ ও প্রমাণক দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ