বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে ০৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)
বেতন ও সুযোগ-সুবিধা: পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ৪৩,৫০০/- থেকে ১,০৫,০৫০/- টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। তবে ১ বছর অন-প্রবেশনকালীন মাসিক ৪১,৮০০/- টাকা (নির্ধারিত) মূল বেতনসহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
অঙ্গীকারনামা সম্পাদনের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ জুন ২০২৬ তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং ১৫ জুন ২০২৬ তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষরের জন্য পবিস মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর ভবন (৮ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এ উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: অঙ্গীকারনামা প্রদানের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ডোপ টেস্ট রিপোর্ট এবং জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দাখিল করতে হবে। চাকুরীতে যোগদানের ৭ কার্যদিবসের মধ্যে মোটর সাইকেল চালনার লাইসেন্স প্রাপ্তির কার্যক্রম শুরু করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ