শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (mole Job exam result 2026) রাজস্বখাতভুক্ত স্থায়ী পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের এই নিয়োগ প্রদান করা হয়।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
যোগদানের সময়সীমা: নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জুন ২০২৬ হতে ১৪ জুলাই ২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপটেস্টের প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন হবে।
শিক্ষানবিশকাল: যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এই সময়ে আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে চাকরি হতে অপসারণ করা হতে পারে।
সম্পদ বিবরণী: সরকারি বিধি মোতাবেক আগামী ১৪-০৮-২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।
সকল পদের চূড়ান্ত ফলাফল দেখুনঃ Click Here
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ