বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র ও যোগদানের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীকে আগামী ০১ জুন ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের স্থান:
চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন ভবন, প্লট: ই-৫ সি/১, পশ্চিম আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ ও ডোপটেস্ট রিপোর্ট।
২. সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি ও মূলকপি।
৩. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা ২ কপি রঙিন ছবি।
৪. পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাপ্লিকেন্ট কপি।
৫. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।

অন্যান্য শর্তাবলী:
যোগদানের তারিখ হতে প্রথম ০৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগপত্র ও যোগদানের নির্দেশনা প্রকাশ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগপত্র ও যোগদানের নির্দেশনা প্রকাশ