জয়পুরহাট জেলার রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন উপজেলা ভূমি অফিসসমূহের ১৬তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল জানানো হয়।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১ জন
২. সার্টিফিকেট পেশকার - ০১ জন
গুরুত্বপূর্ণ তথ্য: ১৬তম গ্রেডের উক্ত পদগুলোতে ইতিপূর্বে যোগদানকৃত ২ জন প্রার্থী স্বেচ্ছায় চাকরি হতে ইস্তফা প্রদান করায় অপেক্ষমান তালিকার শীর্ষে অবস্থানকারী ২ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, জয়পুরহাট নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ