ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বিভিন্ন পদের স্থগিতকৃত মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
পদের নামসমূহ:
১. সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট (এসবিএ)-এ (শিক্ষানবিস)
২. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
৩. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর)
৪. জুনিয়র শিক্ষক (হাই স্কুল)
৫. সহকারী শিক্ষক (প্রাইমারি)
মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ মে ২০২৬ হতে ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত (পদভেদে ভিন্ন ভিন্ন সময়ে)।
পরীক্ষার স্থান: ওজোপাডিকো লিয়াজৌ অফিস, বিদ্যুৎ ভবন (৫ম তলা), ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. রঙিন প্রিন্ট করা আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং এক সেট ফটোকপি।
৪. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপিসহ এক সেট ফটোকপি।
৫. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC)।
পরীক্ষার্থীরা ওজোপাডিকো-র ওয়েবসাইট (www.wzpdcl.gov.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ