মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নামসমূহ: উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক এবং সহকারী সম্প্রসারণ কর্মকর্তা।

মৌখিক পরীক্ষার তারিখ: ০৪ জুন ২০২৬

সময়: সকাল ১০:০০ মিনিট

পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের BPSC Form-5A (Applicant’s Copy), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, নাগরিকত্ব সনদ এবং চাকুরিরতদের ক্ষেত্রে ছাড়পত্রের মূল কপি ও সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ‘তত্ত্বাবধায়ক পরিদর্শক’ ও ‘সহকারী সম্প্রসারণ কর্মকর্তা’ উভয় পদে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন পছন্দক্রম ফরম জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে মৎস্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে মৎস্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ