ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ০৬টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে পূর্বের নির্ধারিত ১৬ মে ২০২৬ এবং ০৬ জুন ২০২৬ তারিখের পরীক্ষাগুলো পরিবর্তন করে নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

পদের নাম: অফিসার (ক্যাশ)

পরীক্ষার ধরন: মৌখিক পরীক্ষা (Viva Voce)

মৌখিক পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ: ০৭ জুন ২০২৬ এবং ০৮ জুন ২০২৬

রিপোর্টিং সময়: বিকাল ০৩:৩০ টা

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ