বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পদের নাম: হিসাবরক্ষক
মৌখিক পরীক্ষার তারিখ: ১৩ মে ২০২৬ থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত (নির্ধারিত সূচি অনুযায়ী)
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ৯:৩০ ঘটিকা
পরীক্ষার স্থান: কক্ষ নং-৭০৬, লেভেল-৭, পানি ভবন, ৭২ গ্রিন রোড, ঢাকা-১২০৫
প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:
১. লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নম্বরপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল সনদের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
৪. সদ্য তোলা ২ কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও অনুলিপি সঙ্গে আনতে হবে।
৫. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ