পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী’র বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং পরবর্তী মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, স্ট্যাম্প ভেন্ডার, ওয়্যারম্যান, আর্মড গার্ড এবং প্যাকার কাম মেইল ক্যারিয়ার।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচী: ০৪ মে ২০২৬ তারিখে সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার ল্যাব, পোস্টাল একাডেমী, রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচী:
১. প্যাকার কাম মেইল ক্যারিয়ার: ০৩ মে ২০২৬
২. স্ট্যাম্প ভেন্ডার, আর্মড গার্ড, ওয়্যারম্যান এবং ক্যাশিয়ার: ০৫ মে ২০২৬
পরীক্ষার স্থান: কনফারেন্স রুম, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় এপ্লিকেন্ট কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ