বাংলাদেশ ডাক বিভাগের অধীন ডাক অধিদপ্তর, ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস এবং আন্তর্জাতিক হিসাবরক্ষণ অফিসের ১১তম হতে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অপেক্ষমান তালিকা হতে ৬ষ্ঠ পর্যায়ে মোট ১৬টি শূন্য পদের বিপরীতে এই ফলাফল প্রকাশ করা হয়।
পদের নাম ও সংখ্যা:
১. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/আরএমএস/পিএলআই/ইন্সট্রাক্টর - ০৬টি
২. সহকারী (ডাক অধিদপ্তর) - ০২টি
৩. উপজেলা পোস্টমাস্টার - ০৭টি
৪. কম্পিউটার অপারেটর - ০১টি
ফলাফল সংক্রান্ত তথ্য:
২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অপেক্ষমান তালিকা হতে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মেধাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা ডাক অধিদপ্তরের নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ