মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নামসমূহ: স্টোর কীপার, অডিও ভিজুয়াল অপারেটর, রিসিপশনিস্ট, গ্রন্থাগার সহকারী, সিপাই এবং ওয়্যারলেস অপারেটর।
প্রয়োজনীয় নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হতে পুলিশ ভেরিফিকেশন ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে আগামী ২৮ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের (৮১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০) ডেসপাস শাখায় হাতে হাতে অথবা রেজিস্ট্রি ডাকযোগে জমা দিতে হবে।
উল্লেখ্য যে, প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ