বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনার বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক, প্যাকার কাম মেইল ক্যারিয়ার এবং মেইল গার্ড।
পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে আগামী ২৪, ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত সময় অনুযায়ী (সকাল ৯:০০ টা ও দুপুর ১:৩০/২:০০ টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, বয়রা, খুলনা।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যান্য সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়া ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্র, আবেদনপত্রের কপি এবং সকল সনদের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ