বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর – ০৬ টি
২. প্রশিক্ষণ সহকারী – ০১ টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ১২ টি
৪. হিসাব সহকারী – ০৫ টি
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৩ টি
৬. কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০৫ টি
৭. ডাটাএন্ট্রি অপারেটর – ০১ টি
৮. অভ্যর্থনাকারী – ০১ টি
৯. টেলিফোন অপারেটর – ০২ টি
১০. গাড়িচালক – ০৫ টি
১১. অফিস সহায়ক – ৩৬ টি
১২. নিরাপত্তা প্রহরী – ০১ টি
১৩. পরিচ্ছন্নতা কর্মী – ০২ টি
সর্বমোট পদ সংখ্যা: ৯০ টি।

বয়স সংক্রান্ত তথ্য: ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bpscs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৯০ পদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৯০ পদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৯০ পদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ